নরসিংদীর রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ জন
- আপডেট সময় : ১২:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের দিক-নির্দেশনায় রায়পুরা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১১ মে, ২০২৬ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/আলমডাঙ্গার-খামারে-দানবাক/
১১ই মে রাত ১১ টার দিকে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রতনপুর বাজার সংলগ্ন ভাই ভাই গ্যারেজের সামনে থেকে আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/খোকসায়-উদ্বেগজনক-হারে-ব/
উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আলামিন কিশোরগঞ্জের ভৈরব থানার আমলাপাড়া এলাকার নীল মিয়ার ছেলে। রায়পুরা থানার এসআই (নিরস্ত্র) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি করাকালীন বিকেলের দিকে সন্দেহভাজন হিসেবে আব্দুল আজিজ (২৮) নামে একজনকে তল্লাশি করা হয়।





















