সোফার ভেতরে লুকানো ডলার কাণ্ডে তদন্তের মুখে রামাফোসা
- আপডেট সময় : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার শিগগিরই একটি বিশেষ কমিটি গঠন করবেন। কমিটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করবে। ঘটনার সূত্রপাত ২০২০ সালে। অভিযোগ রয়েছে, রামাফোসার মালিকানাধীন ফালা ফালা গেম ফার্মে একটি সোফার ভেতরে লুকানো প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরি হয়েছিল। পরে বিষয়টি নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/হরমুজ-প্রণালি-পার-হলো-তিন/
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত রায় দেয়, চার বছর আগে এই কেলেঙ্কারির তদন্ত আটকে দিতে পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এরপরই নতুন করে অভিশংসন প্রক্রিয়ার আলোচনা শুরু হয়। সমালোচকদের প্রশ্ন—দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট রামাফোসা ওই অর্থের উৎস ঘোষণা করেছিলেন কি না এবং কেন তা ব্যাংকে না রেখে সোফার ভেতরে রাখা হয়েছিল।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/মধ্যবিত্তদের-বিদেশে-বিয়/
তবে প্রেসিডেন্ট রামাফোসা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি স্পষ্ট জানান, তিনি পদত্যাগ করবেন না এবং অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। বিশ্লেষকদের মতে, তদন্ত কমিটি নেতিবাচক প্রতিবেদন দিলেও পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সমর্থন ছাড়া তাকে অপসারণ করা কঠিন হবে। কারণ তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এখনো পার্লামেন্টে শক্ত অবস্থানে রয়েছে।


























