মাদারগঞ্জে মৃত ফুফুর জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাতিজার মৃত্যু
- আপডেট সময় : ১২:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জে মৃত ফুফুকে দেখতে যাওয়ার পথে সিএনজি এবং কাঁকড়াগাড়ী সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টায় জামালপুর সিএনজি স্টেশন থেকে মাদারগঞ্জে আসার পথে ফায়ার সার্ভিস মোড়ে কাঁকড়া গাড়ীর সাথে সিএনজি’র সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপর তিন জন গুরুতর আহত হয়। নিহত জাহিল (৮) জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুন এর ছেলে। আহতরা হলেন নিহত জাহিল এর মা বিথী (৩৫), জুনাইল ফকির বাড়ী ওয়াজেদ আলী ফকির এর স্ত্রী সামিরা (৫৫), জুনাইল এলাকার মিজানের স্ত্রী সেলিনা (২৬)। এ ঘটনায় কাঁকড়া গাড়ী চালক কে আটক করেছে পুলিশ।
নিহত ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে জামালপুর থেকে তেঘরিয়া আত্মীয় বাড়ীতে যাওয়ার পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের আত্মীয় রফিকুল ইসলাম জানান তেঘরিয়া এলাকার দুদু মিয়ার মেয়ে খুশো মারা যায় সোমবার নিজবাড়ীতে মৃত্যুবরণ করে ফুফুকে দেখতে আসার পথে নিজেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন এবং মা গুরুতর আহত হয়ে জামালপুর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান জানান সকাল ৮ টায় সড়ক দুর্ঘটনার ৪ জন রোগী আসে তার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে আমরা মৃত অবস্থায় পাই। আহত ৩ জনের মধ্যে দুইজনকে জামালপুরে রেফর্ড করা হয়েছে এবং অপরজন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।




















