ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

মাটি কাটার মহোৎসব চলছে বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে হারিয়ে যাচ্ছে কৃষি জমি 

মোঃ তাহমিদুর রহমান
  • আপডেট সময় : ১০:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের সাইটখালী গ্রামে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এতে করে হারিয়ে যাচ্ছে কৃষি জমি পরিণত হচ্ছে জলাশয়ে। যদিও কৃষিজমি রক্ষায় সরকারের কড়া নির্দেশ রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/আদালতের-আদেশ-অমান্য-করে-জ/

স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় একটি মাটি বিক্রেতা চক্র দীর্ঘদিন ধরেই বাসুয়াড়ী ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থানের কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করে আসছে। এতে যেমন কমে আসছে কৃষি জমি তেমনি বাড়ছে পরিবেশের জন্য হুমকি। খবর পেয়ে উক্ত স্থানে দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি পৌঁছালে, জমির মালিক রবিউল ইসলাম রবি জানান তিনি তার নিজের জমি খনন করছেন যার খাজনা তিনি নিজেই দিয়ে থাকেন, এতে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

পরবর্তীতে বাসুয়াড়ী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তার সাথে মুঠো ফোনের মাধ্যমে কথা হলে, তিনি বলেন কন্টাক্টর এর নাম্বারটি আমাকে পাঠান আমি তাদেরকে নিষেধ করে দেব, এবং তিনি আরো বলেন আমি তাদেরকে ইউএনও স্যারের নিকট হতে অনুমতি নিয়ে আসতে বলবো। অতঃপর উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ আল ইমরান এর সাথে যোগাযোগ করেন এবং তাকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। যাহার জবাবে তিনি বলেন আপনারা লিখিত অভিযোগ করেন তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/রায়গঞ্জে-ভুইয়াগাঁতী-প্/

সরকারি আইন অনুযায়ী ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং পরবর্তীতে প্রণীত ‘বালু ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩’。 এই আইন অনুযায়ী, নিয়মনীতি না মেনে বা অনুমতি ছাড়া মাটি কাটা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করে অবৈধভাবে মাটি ও বালু কাটলে কঠোর শাস্তির বিধান রয়েছে। সর্বনিম্ন ৫০ হাজার টাকা হতে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অন্যথায় দুই বছরের কারাদণ্ড। স্থানীয় সচেতন মহল পরিবেশ ও কৃষি জমির রক্ষার্থে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাটি কাটার মহোৎসব চলছে বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে হারিয়ে যাচ্ছে কৃষি জমি 

আপডেট সময় : ১০:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬