ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের 

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের এক কোচিং সেন্টারে আগুন। সোমবার (২২ জুন) দুপুরে আচমকাই ওই বিল্ডিংয়ে আগুন ধরে যায়।

পুলিশ সূত্রে প্রকাশ, ঘটনার সময় ওই কোচিং সেন্টারে অনেক পড়ুয়া ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় পড়য়াদের মধ্যে। অনেকে প্রাণ বাঁচাতে কোচিং সেন্টারের দোতলা থেকে জানলা ভেঙে নিচে ঝাঁপ দেন। এই অগ্নিকান্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও আনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/আগুন-থেকে-বাঁচতে-ভবন-থেকে/

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কীভাবে ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জানা গেছে, উত্তর – পূর্ব লখনউয়ের আলিগঞ্জ এলাকায় রয়েছে ওই কোচিং সেন্টার। ওই কোচিং সেন্টারটি বিল্ডিংয়ের দোতলায়। নিচে পোষ্য জীবজন্তুর দোকান রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/23/চুয়াডাঙ্গায়-বিশেষ-অভিয/

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পড়ুয়ারা দোতলা থেকে লাফিয়ে পড়েন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। চারপাশে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘটনাস্থল থেকে দ্রুত সরাতে শুরু করে পুলিশ, দমকল কর্মীরা। প্রথমে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একে একে পড়ুয়াদের বাইরে বার করে আনেন দমকল কর্মীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

নিউজটি শেয়ার করুন

উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের 

আপডেট সময় : ০১:১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬