ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

নান্দাইলে অন্যের জমিতে আদালতের নির্দেশনা লিখে টানানোর অভিযোগ

আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের রাজগাতী গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আদালতের নির্দেশনা নিজ উদ্যোগে লিখে জমিতে টানানোর অভিযোগ উঠেছে।

জানা যায়, রাজগাতী গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসাইন (৩৯), পিতা মৃত আশরাফ উদ্দিন চেয়ারম্যান (সাবেক), প্রতিবেশী ও আত্মীয় মোঃ হান্নান (৫০), ইমরান (৩০), মোজাম্মেল (৩২) এবং শামসুল ইসলাম রায়হান (৩৫)-এর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করেন। অভিযুক্তদের পিতা গফুর মুন্সী।
মামলার সূত্রে জানা যায়, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা নং-৭১৭/২০২৬ এবং স্মারক নং-২৩০১, তারিখ ২৪ মে ২০২৬, ধারা ১৪৪ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/আলমডাঙ্গায়-মাদকবিরোধী-16/

নোটিশে উল্লেখ করা হয়, আদালতের আদেশ মোতাবেক বিরোধপূর্ণ জমির বর্তমান দখলদারের দখল অক্ষুণ্ণ রাখতে হবে এবং জমি নিয়ে কোনো ধরনের শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিবাদীপক্ষকে আগামী ২০ জুলাই ২০২৬ সকাল ১০টায় আদালতে হাজির হয়ে মামলার জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/কিশোরগঞ্জে-খাল-খনন-শুরু/

এদিকে অভিযোগ উঠেছে, মামলার বাদী দিলোয়ার হোসাইনের নেতৃত্বে তার ভাই রাহুল (৩০), সাজ্জাদ হোসেন রকি (২৮), রিফাত (২২) এবং চাচাত ভাই আফজাল হোসেন ছোটন (২৫) নিজ উদ্যোগে লাল প্লাস্টিকের কাগজে আদালতের নির্দেশনা লিখে বিরোধপূর্ণ জমির চারটি স্থানে টানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/জনবান্ধব-প্রশাসক-থেকে-রং/

এ বিষয়ে নান্দাইল থানার এএসআই (নিরস্ত্র) সুমন খান বলেন, “আমি আদালতের নোটিশ পৌঁছে দিয়ে উভয় পক্ষকে জানিয়েছি যে আগামী ২০ জুলাই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে হাজির হতে হবে এবং আদালতের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তবে কী কারণে বা কোন ভিত্তিতে জমিতে আদালতের নির্দেশনা লিখে টানানো হয়েছে, সে বিষয়ে আমার জানা নেই।”

নিউজটি শেয়ার করুন

নান্দাইলে অন্যের জমিতে আদালতের নির্দেশনা লিখে টানানোর অভিযোগ

আপডেট সময় : ১১:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬