ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চুয়াডাঙ্গার কৃতী সন্তান মির্জা সায়েম মাহমুদ বগুড়ার নতুন পুলিশ সুপার

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ১১:২৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

কৃতী সন্তান মির্জা সায়েম মাহমুদ বগুড়ার নতুন পুলিশ সুপার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার কৃতী সন্তান মির্জা সায়েম মাহমুদ বগুড়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনরত মির্জা সায়েম মাহমুদকে বদলি করে বগুড়া জেলার জেলা পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।

অন্যদিকে, বগুড়ার বিদায়ী পুলিশ সুপার শাহাদাত হোসেন-কে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ পদায়ন করা হয়েছে। মির্জা সায়েম মাহমুদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মাঠপর্যায়ের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, পাহাড়ি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে তাঁর দক্ষতা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। খাগড়াছড়ির মতো সংবেদনশীল জেলায় সফলভাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বগুড়ায় তাঁর নেতৃত্বকে আরও কার্যকর করবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। নতুন সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে যে রদবদল শুরু হয়েছে, তার অংশ হিসেবেই বগুড়ায় পুলিশ সুপার পদে এ পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ ও বৃহৎ জেলা হিসেবে বগুড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন এসপির সামনে বড় চ্যালেঞ্জ ও প্রত্যাশা রয়েছে। চুয়াডাঙ্গার গর্ব মির্জা সায়েম মাহমুদের এ নিয়োগে নিজ জেলা ও সহকর্মীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, তাঁর পেশাদারিত্ব, সততা ও অভিজ্ঞ নেতৃত্ব বগুড়ায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। জানা গেছে, তিনি খুব শিগগিরই বগুড়ায় যোগদান করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। তাঁর নেতৃত্বে বগুড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গার কৃতী সন্তান মির্জা সায়েম মাহমুদ বগুড়ার নতুন পুলিশ সুপার

আপডেট সময় : ১১:২৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬