সর্বশেষ:
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে দুই কন্যা শিশু নিখোঁজ
গালিব, খোকসা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:২৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
খোকসা উপজেলার গড়াই নদীতে গোসল করতে নেমে দুই কন্যা শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শিশু একসাথে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে দুইজন কন্যা শিশু পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।
এদিকে স্থানীয় এলাকাবাসীও নদীতে নেমে নিখোঁজ শিশুদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।




















