ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

বড়বোয়ালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাদক সেবনের দায়ে বেল্টু মিয়ার ১০ দিনের কারাদণ্ড

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ০৩:১১:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাদক সেবনের দায়ে বেল্টু মিয়ার ১০ দিনের কারাদণ্ড

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেল্টু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেল্টু মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এলাকায় বিভিন্ন স্থানে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে বেল্টু মিয়াকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। প্রশাসনের এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা সৃষ্টি করছে এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা রাখছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষকেও মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বড়বোয়ালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাদক সেবনের দায়ে বেল্টু মিয়ার ১০ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:১১:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬