আলমডাঙ্গার সম্মানিত নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সম্মানিত নাগরিকদের সম্মানে এক আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ ২০২৬) আলমডাঙ্গা শহরের দারুস সালাম ময়দানে এ আয়োজন করে আলমডাঙ্গা নাগরিক কমিটি।রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এই ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আলমডাঙ্গার সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/10/মুকসুদপুর-উপজেলার-বিভিন্/
পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, আলমডাঙ্গার সম্মানিত নাগরিকদের একত্রিত করে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।




















