কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ
- আপডেট সময় : ০৫:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
অদ্য ১০-০৩-২০২৬ খ্রি. তারিখ পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়া কর্তৃক কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা কেশবপুর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ০২ টি অবৈধ ড্রাম চিমনী ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়। সেইসাথে স্কেভেটর দিয়ে ইটভাটা গুলোর কিলন ভেঙ্গে দেয়া হয়েছে ও ট্রাক্টর দিয়ে প্রায় ০৪ লাখ কাঁচা ইট নষ্ট করা হয়েছে।
এ অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুল ইসলাম। এ অভিযানে প্রধান প্রসিকিউটর হিসাবে পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক এবং প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাসারসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। এছাড়া এ অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন দক্ষ ও চৌকস কুষ্টিয়া পুলিশ বিভাগ এবং জেলা আনসার ব্যাটালিয়ান এর সদস্যগণ।
অভিযানকৃত ইটভাটাসমূহের তালিকা নিম্নোক্ত ছকে দেয়া হলোঃ
- বিএবি ব্রিকস, প্রোঃ মোঃ আমজাদ হোসেন, যদুবয়রা, কেশবপুর, কুমারখালী, কুষ্টিয়া।
জরিমানার পরিমাণ: ১,০০,০০০/-
স্কেভেটর দিয়ে কিলন ভেঙ্গে দেয়া হয়েছে এবং ০১ লক্ষ কাঁচা ইট ভেঙ্গে নষ্ট করা হয়।
- সাগর ব্রিকস, প্রোঃ মোঃ সাগর হোসেন, যদুবয়রা, কেশবপুর, কুমারখালী, কুষ্টিয়া।
স্কেভেটর দিয়ে কিলন ভেঙ্গে দেয়া হয়েছে এবং ০৩ লক্ষ কাঁচা ইট ভেঙ্গে নষ্ট করা হয়
পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া কর্তৃক অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।




















