আলমডাঙ্গায় পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ১১০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ–এর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গার পরিদর্শক শাহ জালাল খান–এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার স্টেশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্টেশনপাড়ার মেসার্স মীর এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে রাস্তার ওপর থেকে শালদহ গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে সজিব ইসলাম (২৫)–কে ৬০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। একই দিন বিকেলে আলমডাঙ্গা থানার স্টেশনপাড়ার বাবু মোল্লার মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর পরিচালিত আরেকটি অভিযানে গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের মৃত সাজাহানের ছেলে সোহেল মোল্লা (৩৬)–কে ২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/11/ফেনী-সাংস্কৃতিক-পরিষদ-এর/
অন্যদিকে আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে ডাউকি ইউনিয়নের ডাউকি মন্ডলপাড়া গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে ডাউকি গ্রামের মৃত মমিন সেখের ছেলে হেলাল উদ্দিন (৫৩)–কে ৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জামজামি পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জিত সাহা।পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




















