ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল সৈয়দপুরের মেয়ে বিমানবাহিনীর সদস্য অন্যন্যার

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

অগ্নিকাণ্ডে প্রাণ গেল সৈয়দপুরের মেয়ে বিমানবাহিনীর সদস্য অন্যন্যার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন সৈয়দপুরের মেয়ে ও বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা। একই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে, তিনি হলেন শেখ রাকিবুজ্জামান। সোমবার দুপুরে মিরপুর স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত এল এ প্লাজা নামের ১১ তলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের চতুর্থ তলায় থাকা একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই পুরো ভবনজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা উদ্ধারকাজকে জটিল করে তোলে।

ধোঁয়ায় দম বন্ধ হওয়ার আশঙ্কায় ভবনের ভেতরে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে উপরের তলায় ছুটে যান এবং অনেকে ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ছাদ থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহত আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর পূর্বপাড়ায়। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। পরিবারের স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে—কঠোর পরিশ্রম আর মেধার জোরে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছিলেন। কিন্তু মিরপুরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ড সেই স্বপ্নকে মুহূর্তেই নিভিয়ে দিল।

অন্যদিকে নিহত শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। পরে বিমানবাহিনীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মেধাবী ও সংগ্রামী এক তরুণীর এমন অকাল মৃত্যুতে সৈয়দপুরসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এক সন্তানের নিথর দেহ ফেরার অপেক্ষায় এখন নিঃশব্দে কাঁদছে একটি পরিবার।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল সৈয়দপুরের মেয়ে বিমানবাহিনীর সদস্য অন্যন্যার

আপডেট সময় : ০৩:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬