ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ০৪:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আলমডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

সভায় দিবস দু’টি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং তা সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে মতামত দেওয়া হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/চুয়াডাঙ্গায়-সংরক্ষিত-ম/

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরায়েল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকতার জোয়ার্দার, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ওয়াজেদ আলী, নায়েব আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/সাজাপ্রাপ্ত-সার্ভেয়ার-শ/

সভায় বক্তারা বলেন, জাতির ইতিহাসে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই দিবস দু’টি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালনের জন্য সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবস দু’টি উদযাপনে সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তা সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় : ০৪:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬