উপজেলা জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাপ হোসাইন বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে নিয়মিত কুরআন তিলাওয়াত ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে নিজেদের জ্ঞান ও আমলের দিক থেকে সমৃদ্ধ হতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর ইতিহাস ত্যাগ ও কোরবানির ইতিহাস। তাই নিজেদের প্রাপ্তির চেয়ে মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/13/নড়াইলে-ডিবি-পুলিশের-অভি/
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা। এ সময় উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




















