ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আইনমন্ত্রীর প্রস্তাবে ১৩৩ অধ্যাদেশ পাঠানো হলো বিশেষ কমিটিতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

আইনমন্ত্রীর প্রস্তাবে ১৩৩ অধ্যাদেশ পাঠানো হলো বিশেষ কমিটিতে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এসব অধ্যাদেশ পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়। এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/14/১৪-মার্চ-বিশ্ব-পাই-দিবস-গণ/

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে এরপর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে ওই অধ্যাদেশ তুলতে হয়। সে অনুযায়ী গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো সংসদে তুলেছিলেন আইনমন্ত্রী।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/সংবিধানে-ফিরল-তত্ত্বাবধা/

সাধারণত কোনো বিল যাচাই–বাছাই করে সংসদে প্রতিবেদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে এখন পর্যন্ত মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়নি। অধ্যাদেশগুলো বাছাইয়ে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি অধ্যাদেশগুলো বাছাই করে প্রতিবেদন দেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইনমন্ত্রীর প্রস্তাবে ১৩৩ অধ্যাদেশ পাঠানো হলো বিশেষ কমিটিতে

আপডেট সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬