কালীগঞ্জ থানা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ-এ কালীগঞ্জ থানা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ, ২৫ রমজান) সন্ধ্যায় কালীগঞ্জের বড়নগর রোডে অবস্থিত বি এন্ড এফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সকল সদস্যের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), গাজীপুর আসাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাদিকুর রহমান আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ও জাঙ্গালিয়া ইউনিয়নের প্রশাসক মো. আবুল হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী (শিক্ষা) সাইফুল ইসলাম, ডা. শাহজাহান, ডা . এমরান হোসেনসহ কালীগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিনিধি ও সুধীজন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/আলমডাঙ্গায়-উপজেলা-আইন-শ/
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ আবদুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সকল অতিথি কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সার্বিক মঙ্গল কামনা করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং তাদের লেখনীর মাধ্যমে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, তাদের লেখনীর মাধ্যমে কালীগঞ্জের উন্নয়ন ও সম্ভাবনার বিষয়গুলো আরও বেশি করে সামনে আসবে। তিনি সাংবাদিকদের ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং তথ্যভিত্তিক সাংবাদিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।




















