ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গার ভোগাইল বগাদী বাজারে ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুন: ১২ লক্ষ টাকার ক্ষতি

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): 
  • আপডেট সময় : ০৯:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

ভোগাইল বগাদী বাজারে ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিশ্ছিদ্র রাতের নীরবতা ভেঙে হঠাৎই আগুনের লেলিহান শিখায় জ্বলে উঠল আলমডাঙ্গার ভোগাইল বগাদী বাজারের একটি ফার্নিচার কারখানা। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্বপ্ন, শ্রম আর এক ব্যবসায়ীর সারাজীবনের সঞ্চয়।মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কারখানাটি ভাংবাড়িয়া ইউনিয়নের গৌরীহৃদ গ্রামের মৃত বজলুল হকের ছেলে মো. হাসান (৩২)-এর মালিকানাধীন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/19/দিনাজপুরে-মাদরাসাতুস-সাও/

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ করেই কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে কেউ টের না পেলেও অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। দাহ্য পদার্থে ভরা কাঠ, প্রস্তুতকৃত আসবাবপত্র ও যন্ত্রপাতি আগুনকে আরও তীব্র করে তোলে। চোখের সামনে মুহূর্তেই আগুন গ্রাস করে নেয় পুরো কারখানাটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে কারখানার ভেতরে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শনে এসে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/19/ঈদের-আনন্দ-ভাগাভাগি-এক্স/

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. হাসান বলেন, “এই কারখানাই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। বহু কষ্টে গড়ে তোলা সবকিছু এক রাতেই শেষ হয়ে গেল। প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি সম্পূর্ণ দিশেহারা।”ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে নিশ্চিত করা হবে বলে তারা জানিয়েছে। এদিকে, হঠাৎ এই অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হাসানের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গার ভোগাইল বগাদী বাজারে ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুন: ১২ লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৯:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬