সবার জন্য ঈদের খুশি: শিশুদের মুখে হাসি ফোটাতে ‘আমরা আলমডাঙ্গার সন্তান’ গ্রুপের মানবিক উদ্যোগ
- আপডেট সময় : ১১:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ঢাকাস্থ ‘আমরা আলমডাঙ্গার সন্তান’ গ্রুপ। “সবার জন্য ঈদের খুশি” শ্লোগানকে সামনে রেখে সংগঠনটির সদস্যরা আলমডাঙ্গার এতিম ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/পটুয়াখালীর-কলাপাড়ায়-স/
এই উদ্যোগের আওতায় আলমডাঙ্গার দুটি এতিমখানার ১৯ জন বালকসহ বিভিন্ন এলাকার নিম্ন আয়ের পরিবারের ৩১ জন বালিকা ও ৪১ জন বালকের হাতে পৌঁছে দেওয়া হয় ঈদের উপহার। নতুন পোশাক ও উপহার সামগ্রী পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি, যা আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও সার্থক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় অবস্থানরত আলমডাঙ্গার সন্তানদের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/কালীগঞ্জে-মাদকাসক্ত-ছেলে/
উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আমিনুল ইসলাম লিন্টু, আব্দুল্লাহ আল মামুন সোহেল, মাকানুর রহমান, তৌফিকুর রহমান দিপু, রাশেদুল হাসান সান্তন, আবেদ রেজওয়ান তুষার এবং আব্দুল্লাহ নোমান। এছাড়া কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছে ‘নির্বেনু গোষ্ঠী বাংলাদেশ’-এর শাওন, সিফাত, ইয়াছিন ও শিফাত। বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় ‘আমরা আলমডাঙ্গার সন্তান’ গ্রুপের মডারেটর আসাদুজ্জামান স্বপন ও সাজিকে। উদ্যোক্তারা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও সচেতন মহল এগিয়ে এলে এমন মানবিক উদ্যোগ আরও বিস্তৃত আকারে বাস্তবায়ন সম্ভব। সবশেষে, সংগঠনের পক্ষ থেকে সকলকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।






















