কালবৈশাখীর ক্ষতচিহ্নে মানবিক সহায়তা: উদয়পুর–কাটাভাঙ্গায় অসহায়দের পাশে বিএনপি নেতার উদ্যোগ
- আপডেট সময় : ০৬:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ২ নং হারদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামে গত ১৮ মার্চের ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে মানবিক সহায়তা। দুর্যোগে বিপর্যস্ত অসহায় মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৭ নং জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আসিরুল ইসলাম সেলিম। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়। সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল এবং নগদ অর্থ প্রদান করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/23/পটুয়াখালীর-কলাপাড়ায়-2/
এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার খোঁজখবর নেন তিনি এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা মোঃ আখতারুজ্জামান আক্তারসহ হারদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।স্থানীয়দের ভাষ্য, আকস্মিক কালবৈশাখী ঝড়ে বহু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছিল। এমন সংকটময় সময়ে এই সহায়তা তাদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/23/রায়গঞ্জে-নবনির্বাচিত-সং/
উল্লেখ্য, গত ১৮ মার্চ রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বহু পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়।




















