ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

দিনাজপুর পার্বতীপুরে ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

পার্বতীপুরে ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানির তেল চুরির অভিযোগে ট্যাংকলরি তিন শ্রমিককে কারাদন্ড ও জরিমানা দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি শ্রমিকেরা। আজ রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়েছে। শ্রমিকদের এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতিও। এতে উত্তরাঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থবিরতা দেখা দিয়েছে এবং সম্ভাব্য সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে কর্মবিরতির প্রভাবে দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোতে জ্বালানি তেল পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এতে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাম্প মালিকরাও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শ্রমিক ইউনিয়ন জানান , গত শনিবার পার্বতীপুর রেলহেড ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানির তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারী গাড়ি থামিয়ে মেরামতের কাজ শুরু করেন। এ সময় নীলফামারীর নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/29/চুয়াডাঙ্গায়-নতুন-জেলা/

এই ঘটনাকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। রোববার সকাল থেকে তারা পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ডিপো থেকে কোনো ট্যাংকলরি বের হতে দেখা যায়নি।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, “আমাদের শ্রমিকরা কোনো চুরির সঙ্গে জড়িত নয়। তারা গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামত করছিল। অন্যায়ভাবে তাদের সাজা দেওয়া হয়েছে। অবিলম্বে মুক্তি না দিলে আন্দোলন আরও কঠোর করা হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/29/নওগাঁর-বদলগাছী-উপজেলাধীন/

শ্রমিক নেতা হাসান আলী জানান, আটক শ্রমিকদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
দিনাজপুর পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা নিঃশর্ত মুক্তির দাবি জানালেও ভ্রাম্যমাণ আদালতের রায়ের ক্ষেত্রে সরাসরি মুক্তির সুযোগ নেই। এ জন্য আপিল করতে হয়। তিনি জানান, আপিল করা হলে দ্রুত শুনানির মাধ্যমে জামিন পাওয়া সম্ভব। তবে শ্রমিকরা এখনো সে প্রক্রিয়ায় সম্মত হননি। প্রশাসনের আশা, দ্রুতই এ সংকটের সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুর পার্বতীপুরে ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেট সময় : ০১:১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬