ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ভারতের বিহারে মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৮

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

ভারতের বিহারে মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৮

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন্দিরে পুজো দিতে গিয়ে আবার ও মর্মান্তিক দুর্ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৮ জনের। মঙ্গলবার (৩১ মার্চ ) সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ভারতের বিহারের নালন্দায়। ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

জানা যায়, স্থানীয় এক  শীতলা মন্দিরে পুজো দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত ও আহতরা সকলেই মহিলা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, প্রতি মঙ্গলবার নালন্দার ওই শীতলা মন্দিরে প্রচুর পুণ্যার্থী  পুজো দিতে আসেন। এদিন চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় মাত্রছাড়া ভিড় হয়েছিল এই মন্দিরে।  ভিড়ের চাপ বেশি হওয়ায় কিছুক্ষনের মধ্যেই বিশৃঙ্খলার তৈরি হয় ওই এলাকায়। ছোটাছুটি শুরু করেন পুজো দিতে আসা মহিলারা। এই অবস্থায় সরু গলি দিয়ে হুড়োহুড়ি করে বেরুনোর সময় অনেকেই মাটিতে পড়ে যান। ভিড়ের চাপে মৃত্যু হয় ৮ জনের। অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/চুয়াডাঙ্গা-সদর-হাসপাতাল/

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজশুরু করেছে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এ ঘটনায় শোকপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। ওই দুর্ঘটনা ” অত্যন্ত বেদনাদায়ক” বলে জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকার প্রয়োজনীয় সবরকম সাহায্য করছে বলেও জানান বিহারের উপ মুখ্যমন্ত্রী। কোথায় গাফিলতি ছিল, তি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে সে রাজ্যের সরকার। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পাটনার কমিশনারকে ও পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারতের বিহারে মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৮

আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬