ত্রিপুরার খোয়াইয়ের মহাদেবটিলা ট্রাই জংশন থেকে ৪ বাংলাদেশি নাগরিক আটক
- আপডেট সময় : ১১:৪১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
ভারতের ত্রিপুরার খোয়াইজেলার মহাদেবটিলা ট্রাই জংশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ ) সকাল ১১টায় খোয়াই জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী এই অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে প্রকাশ, একদল বাংলাদেশি নাগরিক খোয়াই থেকে টমটমে চড়ে তেলিয়ামুড়ার অভিমুখে যাচ্ছে এমন একটি খবর পৌঁছায় জেলা পুলিশ সুপারের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই ওৎ পেতে বসেছিল পুলিশ কর্মীরা। নির্দিষ্ট টমটমটি সেখানে পৌঁছানো মাত্রই পুলিশ সেটিকে আটকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/আসামের-তিনসুকিয়ায়-মাশর/
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে তারা বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা। ধৃতদের নাম আব্দুল মিয়া, শ্যামল মিয়া, হালাল মিয়া এবং আব্দুল মজিদ সোহাগ। তাদের কাছে বৈধ কোন নথি না থাকায় পুলিশ তাদের আটক করে খোয়াই থানায় নিয়ে যায়। বর্তমানে ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা কোন পাচারচক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।




















