ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়েছে বঙ্গোপসাগরের ‘দানব’ নামে পরিচিত বিশাল আকৃতির একটি খটক মাছ, যা স্থানীয়ভাবে করাতি হাঙর নামে পরিচিত। প্রায় ২৫ মন ওজনের এ মাছটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে মাছটি কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সাগরে মাছ শিকার করতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এ মাছটি। কাঁঠালিয়া উপজেলার অনেক জেলে নিয়মিত বঙ্গোপসাগরে মাছ ধরতে যান এবং সেখান থেকেই মাছটি নিয়ে আসা হয়। মাছটির ওজন আনুমানিক ২৫ মন বলে জানিয়েছেন স্থানীয়রা। নিলামে অংশ নিয়ে আমুয়ার মাছ ব্যবসায়ী আব্দুল হাই মাছটি প্রায় আড়াই লাখ টাকায় কিনে নেন। পরবর্তীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এটি ইঞ্জিনচালিত ভ্যানে করে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/নড়াইলে-৭-হাজার-৪শ-লিটার-ড/

এদিকে, দীর্ঘদিন পর এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের আমেজ দেখা গেছে। মাছটি এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন। স্থানীয়দের মতে, এ ধরনের বিশাল আকৃতির মাছ সচরাচর ধরা পড়ে না। ফলে বিরল এই ঘটনায় এলাকায় ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

আপডেট সময় : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬