ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

পঞ্চগড়ে রাতের আধারে ইউএনওর অভিযান, অবৈধভাবে তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

মোঃ রাকিব হাসান, পঞ্চগড় স্টাফ রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে রাতের আধারে ইউএনওর অভিযান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল,বুধবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুযানীজোত এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড প্রদান করেন। জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধ মজুদ করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযানের সময় মামুন দাবি করেন, তার ট্রাক্টরের জন্য তিনি বৈধভাবে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হলে তিনি কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হয়। একপর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

এসময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক মনি সংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিয়াম চালিয়ে তেল জব্দ করা হয় ৷ পরে ওই ব্যবসায়ী তেল কেনার প্রয়োজনীয় প্রমাণাদি দেখাতে ব্যর্থ হয় এবং অবৈধ তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রধান করা হয়। প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে রাতের আধারে ইউএনওর অভিযান, অবৈধভাবে তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬