ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/মালয়েশিয়া-থেকে-৩৪-হাজা/

এরই অংশ হিসেবে শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ১৫ মিনিটে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর হোসেন। সঙ্গীয় ফোর্সসহ তিনি মুন্সিগঞ্জ বাজারের রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন, মো. সবুজ আলী (২২), মো. জীবন আলী (২১), মো. শামীম হোসেন (৩৩)। তাদের সকলের বাড়ি আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/স্বামীর-নির্যাতনের-অভিযো/

পুলিশ জানায়, অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন সাদা রঙের করোলা ১০০সিসি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ: ০৩/০৪/২০২৬)। পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ

আপডেট সময় : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬