সন্ধ্যা ৬টার বদলে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার প্রস্তাব
- আপডেট সময় : ১১:২১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
জ্বালানি সংকটের কারণে দেশের সব দোকান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/আমিরাতের-প্রেসিডেন্টকে-প/
সমিতির নেতারা বলছেন, বর্তমান সময়সূচি ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে তারা বিকল্প প্রস্তাব হিসেবে জানিয়েছেন—দোকান খোলার সময় সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা করা যেতে পারে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বজায় রেখেই ব্যবসা চালানো সম্ভব হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/ব্যক্তিগত-কারণ-দেখিয়ে-স/
শুক্রবার সন্ধ্যায় সমিতির এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলে জানানো হয়। সমিতির নেতারা মনে করেন, বর্তমান সময়সূচি বহাল থাকলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এদিকে সরকার বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ব্যবসায়ী মহলের দাবি ও সরকারের জ্বালানি সাশ্রয় নীতির মধ্যে সমন্বয় কীভাবে করা হয়, সেটিই দেখার বিষয়।


























