সিরাজগঞ্জে রায়গঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
- আপডেট সময় : ০৪:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, তিল ও আউশ ধানের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার ( ৪ এপ্রিল) সকালে রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে প্রণোদনা বিতরণ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/শরীয়তপুরে-পুলিশের-অভিযা/
এতে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যত্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। উপজেলা নির্বাহী অফিসার আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষকেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/সরকারি-হাসপাতালে-সেবা-সং/
তথ্য সূত্রে জানা যায়,খরিপ- ১ কর্মসূচির আওতায় ১০০ জনকে পাট বীজ ও ১০০ জনকে তিল বীজ এবং ৯০০ জনকে আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। মোট ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ বীজ ও সার দেওয়া হচ্ছে। এতে প্রতিজন কৃষক ১ কেজি পাট বীজের সাথে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি পাবেন। ১ কেজি তিল বীজের সাথে ডিএপি ১০ কেজি ও এমওপি ০৫ কেজি। ৫ কেজি আউশধানের বীজের সাথে ডিএপি ১০ কেজি ও এমওপি ০৫ কেজি করে বীজ ও সার প্রণোদনা হিসাবে সহায়তা পাবেন। উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে উৎপাদন ব্যয় কমিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।




















