সবুজ স্বপ্নের বীজ বুনছে নতুন প্রজন্ম
চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা
- আপডেট সময় : ১২:০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
একটি গাছ শুধু ছায়া দেয় না, দেয় জীবন। পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অন্যতম হাতিয়ার হলো বৃক্ষ। সেই উপলব্ধি থেকেই চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
‘সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে’ সোমবার (২২ জুন) দুপুরে শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির এক অনন্য উদ্যোগে পরিণত হয়। বসুন্ধরা টিস্যুর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরে অতিথি ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/আওয়ামী-লীগের-অপতৎপরতা-ঠ/
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। অনেকেই জানায়, তারা নিজেদের বাড়ির আঙিনা কিংবা বিদ্যালয়ের খালি জায়গায় এসব চারা রোপণ করবে এবং যত্ন নিয়ে বড় করবে। তাদের বিশ্বাস, একটি ছোট চারাকে বড় গাছে পরিণত করার মধ্যেই রয়েছে দায়িত্ববোধ, ভালোবাসা এবং প্রকৃতির প্রতি মমত্ববোধের শিক্ষা।
বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আ. স. ম. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান, কোষাধ্যক্ষ পলাশ কুমার সাহা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব এবং রাহেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ শিক্ষকবৃন্দ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/পদ্মা-নদীতে-চাঁদাবাজির-স/
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও পরিবেশগত ভারসাম্যহীনতা আজ বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। বিশেষ করে নগরায়ণ ও বৃক্ষনিধনের ফলে সবুজের পরিমাণ কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। তিনি বলেন, সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/২৩-জুন-সারাদেশে-বিক্ষোভ-স/
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন, একটি গাছ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/আন্তঃজেলা-চোরচক্রের-সক্র/
অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জামান আখতার ও জিসান আহমেদ, দপ্তর সম্পাদক শেখ লিটন, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা রানা, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাকিব বিশ্বাস, ক্রীড়া সম্পাদক সালমান ফার্সি এবং সদস্য নাফিস আহমেদ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/আওয়ামী-লীগের-অপতৎপরতা-ঠ/
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে একটি প্রতীকী বার্তা ছড়িয়ে দেওয়া হয়—আজকের একটি চারা হতে পারে আগামী দিনের ছায়াঘেরা, সবুজ ও নিরাপদ বাংলাদেশ। পরিবেশ রক্ষার এই ছোট উদ্যোগ শিক্ষার্থীদের হৃদয়ে প্রকৃতিপ্রেমের যে বীজ বুনে দিল, তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়ে সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনবে—এমন প্রত্যাশাই সবার।



















