ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

৬–১০ বছর বয়সী শিশুদের জন্য জরুরি হাম টিকাদান শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

৬–১০ বছর বয়সী শিশুদের জন্য জরুরি হাম টিকাদান শুরু রোববার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম প্রতিরোধে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ১৮ জেলা ও ৩০ উপজেলায় প্রথম ধাপে এই কর্মসূচি চালু করা হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/বাংলাদেশ-বার-কাউন্সিল-নি/

উদ্বোধনী দিনে বিভিন্ন স্থানে দায়িত্বপ্রাপ্তরা কার্যক্রমের উদ্বোধন করবেন। ঢাকায় নবাবগঞ্জ, কক্সবাজারের রামু ও মহেশখালীসহ বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান শুরু হবে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জ্বর বা অসুস্থ শিশুদের টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে। একই সঙ্গে হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে জটিলতা কমানো যায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/শীর্ষ-ব্যবসায়ীদের-সঙ্গে/

প্রাথমিকভাবে ১২ লাখের বেশি শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, দ্রুত বিস্তার রোধ এবং শিশুদের সুরক্ষায় এই জরুরি টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬–১০ বছর বয়সী শিশুদের জন্য জরুরি হাম টিকাদান শুরু রোববার

আপডেট সময় : ০২:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬