ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা ধেমাজিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাহন, এসবিআই ব্যাংকের ২ কর্মী নিহত  সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ সাইফুল্লাহ হত্যাকাণ্ডে বিক্ষোভ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ আহসান হাবিব, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান ও উপাধ্যক্ষ লিটন মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান বাদল।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/দক্ষ-ইউনিয়ন-পরিষদ-গঠনে-চ/

আদালত সূত্রে জানা গেছে, গত ৪ জুন মাদারীপুর সদর সিনিয়র সিভিল জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে রোববার বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাংবাদিক মাহবুবুর রহমান বাদলসহ চারটি পরিবার প্রায় দুই দশক ধরে কলেজ রোড এলাকার একটি প্রবেশপথ ব্যবহার করে নিজ নিজ বাড়িতে যাতায়াত করে আসছেন। সম্প্রতি ওই পথের ওপর দেয়াল নির্মাণ করে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এতে সংশ্লিষ্ট পরিবারগুলোর স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/বাংলাদেশ-পুলিশের-ক্যাডেট/

মামলার বাদী মাহবুবুর রহমান বাদল জানান, দীর্ঘদিন ধরে ব্যবহৃত পথ হঠাৎ বন্ধ করে দেওয়ায় তিনি ও অন্য ভুক্তভোগী পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছেন। বিষয়টির প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, “আমাদের দীর্ঘদিনের চলাচলের পথে বাধা সৃষ্টি করা হয়েছে। ন্যায়বিচার ও প্রতিকার পাওয়ার আশায় আদালতে মামলা করেছি। আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/6438/

মাহবুবুর রহমান বাদল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের সাবেক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে বিবাদীপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬