ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোয়ারাবাজারে অতর্কিত হামলা, স্বামী-স্ত্রী গুরুতর আহত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোয়ারাবাজারে অতর্কিত হামলা, স্বামী-স্ত্রী গুরুতর আহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের ওপর অতর্কিত হামলার ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি গত ১ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামে ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শামসুন্নাহার বেগম (৫০)-এর গৃহপালিত হাঁস প্রতিবেশী আব্দুল বারেকের ধানক্ষেতে ঢুকে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে নুরজাহান বেগমের ডাকে তার আত্মীয় গিয়াস উদ্দিন ও মোহিবুর রহমানসহ কয়েকজন ব্যক্তি শামসুন্নাহারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/২০০-গ্রাম-হেরোইন-সহ-গ্রেপ/

এসময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্বামী ইসহাক আলী (৬০)-কেও হামলাকারীরা মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা দু’জনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনায় জড়িতরা ভুক্তভোগী পরিবারের আত্মীয় বলে স্থানীয়রা জানিয়েছেন, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/নড়াইলে-পুলিশের-পৃথক-অভি/

এ বিষয়ে শামসুন্নাহারের ছেলে আরমিছ আলী সাংবাদিকদের কাছে ঘটনার সঠিক ও নিরপেক্ষ তথ্য তুলে ধরার জন্য অনুরোধ জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোয়ারাবাজারে অতর্কিত হামলা, স্বামী-স্ত্রী গুরুতর আহত

আপডেট সময় : ০৪:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬