ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্তরের কৃষক, সরকারি কর্মকর্তা ও সুধীজনের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ। এতে পিএফএস ও নন-পিএফএস কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল পিএফএসভুক্ত কৃষকদের অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি, সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষির গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/নীলফামারীতে-হামের-উপসর্গ/

এদিন কেওতা ব্লকে পার্টনার প্রকল্পের আওতায় সূর্যমুখী ফসলের ফিল্ড টেকনোলজি অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় হাইব্রিড সূর্যমুখী (হাইসান-৩৬) জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে আবারও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার আলী আজিম শরিফ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/খুলনা-বিভাগীয়-প্রেসক্লা/

অনুষ্ঠানে বক্তারা তেলজাতীয় ফসল চাষের গুরুত্ব তুলে ধরে কৃষকদের এ খাতে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বন্যা সহনশীল জাত নির্বাচন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং সুষম সার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সূর্যমুখী চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের ভোজ্যতেলের ঘাটতি পূরণে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ

আপডেট সময় : ০৯:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬