ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

করোনা ভ্যাকসিন কিনতে ৪,৩৯৪ কোটি টাকা ব্যয়: মো. সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

করোনা ভ্যাকসিন কিনতে ৪,৩৯৪ কোটি টাকা ব্যয়: মো. সাখাওয়াত হোসেন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা মহামারি মোকাবিলায় দেশে ভ্যাকসিন কেনা বাবদ মোট ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/গাড়িচালকদের-জন্য-বছরে-এ/

মন্ত্রী জানান, ২০২০–২১ অর্থবছর থেকে ভ্যাকসিন ও অন্যান্য করোনা সামগ্রী কেনার জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে ভ্যাকসিন ক্রয়েই ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি। এছাড়া সিরিঞ্জ ক্রয়ে প্রায় ৩০ কোটি ৮৮ লাখ টাকা, পরিবহন খাতে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা এবং শিপিং চার্জ বাবদ প্রায় ৯৯ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় হয়েছে বলে সংসদে জানানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/আজ-থেকে-দিনে-দুই-সেশনে-বসছ/

ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি।তবে তিনি জানান, সরকার সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

নিউজটি শেয়ার করুন

করোনা ভ্যাকসিন কিনতে ৪,৩৯৪ কোটি টাকা ব্যয়: মো. সাখাওয়াত হোসেন

আপডেট সময় : ১২:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬