ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

শার্শায় পিআইও শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

শার্শায় পিআইও শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে শার্শা উপজেলা পরিষদ চত্বরে ‘উপজেলাবাসী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলা হয়। মানববন্ধনে উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। তারা বিক্ষোভ প্রদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/আসামের-মৈরাবাড়িতে-নৌকা/

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের মাধ্যমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন। বক্তারা অভিযোগ করেন, পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জু ও শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামান যোগসাজশের মাধ্যমে টেন্ডারের আড়ালে দীর্ঘদিন ধরে একক ব্যক্তির মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছেন। টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে ভূয়া সদস্য দেখিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগও তোলা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/উৎসবের-আমেজে-চুয়াডাঙ্গা/

এছাড়া, ডিহি ইউনিয়নের ট্যাংরালী সড়ক নির্মাণে নিম্নমানের কাজ, বালির পরিবর্তে মাটির ওপর ইট বসানো, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ, জনপ্রতিনিধিদের অফিসে ডেকে কাগজপত্রে স্বাক্ষর করিয়ে অর্থ উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ করেন বক্তারা। নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া ঘোপ এলাকায় আংশিক কাজ সম্পন্ন করে বাকি অর্থ আত্মসাতের অভিযোগও তুলে ধরা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, বিক্ষোভকারীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। মানববন্ধন থেকে দ্রুত তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

শার্শায় পিআইও শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬