ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ০২:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল, ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান। এছাড়াও সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন,আসেন তhttps://www.dailyamaderpatrika.com/2026/04/12/সৈয়দ-মহিউদ্দিন-স্মরণে-ম/

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/12/বর্জ্য-ব্যবস্থাপনার-আধুন/

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬