অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল, মৃত ৫
- আপডেট সময় : ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার কাদিরি মন্ডলের কুম্মারাভান্ডলা পল্লী গ্রাম। একটি বাড়িতে জমিয়ে রাখা বিস্ফোরক ও গ্যাস সিলিন্ডার ফেটে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশংকাজনক বলে জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/15/বর্ণাঢ্য-আয়োজনে-রায়গঞ্/
পুলিশ সূত্রে খবর, বুধবার (১৫ এপ্রিল ) স্থানীয় এক শ্রমিকের বাড়িতে বিস্ফোরক সামগ্রী ও গ্যাস সিলিন্ডার মজুত রাখা ছিল। হঠাৎই সেগুলি বিস্ফোরিত হলে মুহূর্তে মধ্যে ভেঙে পড়ে গোটা বাড়িটি। বিস্ফোরণের তীব্রতায় পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়িতে ৪টি বিস্ফোরক দ্রব্য মজুত ছিল। সেগুলি বেআইনিভাবে রাখা হয়েছিল কী না খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/15/বর্ণাঢ্য-আয়োজনে-চুয়াডা/
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ভি অনিতা। তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত উদ্ধার কাজ চালানো্ এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা পরিষেবার নির্দেশ দিয়েছেন।




















