আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে তিনি বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/15/পাঁচ-জেলায়-চালু-হবে-ই-হেল/
আইনমন্ত্রী জানান, ইতোমধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা এসব মামলা যাচাই করছে। এর পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়েও একটি ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক স্বয়ং আইনমন্ত্রী। এই কমিটি জেলা পর্যায়ের সুপারিশ যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/সারাদেশে-বজ্রসহ-বৃষ্টির/
তবে নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। সরকার বলছে, যেকোনো ব্যক্তি যদি রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলার শিকার হন, তাহলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে তা পর্যালোচনা করা হবে। পর্যালোচনায় সত্যতা মিললে মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।






















