ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে শুরু হওয়া এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, রোববার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনে যাবেন, যেখানে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি, সমঝোতা স্মারক, কর্মপরিকল্পনা ও প্রোটোকল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। আলোচনায় দীর্ঘদিনের আলোচিত তিস্তা প্রকল্পও গুরুত্ব পাবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/সরকারি-খাদ্যশস্যের-মজুত/

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরের মূল লক্ষ্য অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করা। চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৫ জুন লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য ‘নিউ চ্যাম্পিয়নস’ বা সামার দাভোস ফোরামে অংশ নেবেন। বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি এতে অংশ নেবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/তিস্তার-পানি-বিপৎসীমার-দ/

মালয়েশিয়া সফরে শ্রমবাজার, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ সহযোগিতা গুরুত্ব পাবে। অন্যদিকে চীনের সঙ্গে অবকাঠামো, প্রযুক্তি, যোগাযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে। সরকারের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান নতুন মাত্রা পাবে। প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬