ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়াল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার প্রকাশিত এ তালিকায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তজেলা এবং দূরপাল্লার সব রুটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই হার গ্যাসচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভাড়ার ভগ্নাংশ হিসাবেও নতুন নিয়ম চালু করা হয়েছে—৫০ পয়সার বেশি হলে তা ১ টাকা ধরা হবে।

ঢাকার গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে গুলিস্তান-গাজীপুর রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকা, আর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ পর্যন্ত ৫৩ টাকা। চট্টগ্রাম মহানগরীতেও নতুন ভাড়া কার্যকর হয়েছে। যেমন, কালুরঘাট থেকে নিউমার্কেট রুটে ভাড়া ৩৫ টাকা এবং নিউমার্কেট থেকে বিমানবন্দর রুটে ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/মেধাভিত্তিক-দক্ষ-জনপ্রশা/

দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা। ঢাকাসহ বিভিন্ন আন্তজেলা রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে—যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহীসহ অন্যান্য রুটে ভাড়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি বাসে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়াল বিআরটিএ

আপডেট সময় : ১১:৩৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬