ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

সড়ক উদ্বোধনের আগেই ফাটল, নতুন রাস্তায় পুরাতন দুর্নীতি

শেখ আবু নাঈম, গাজীপুর, শ্রীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে শ্রীপুর চৌরাস্তা থেকে বরমী আঞ্চলিক পর্যন্ত ১২০ মিটার সড়কে আরসিসি ঢালাই কাজ সম্প্রতি শেষ হয়েছে। এডিপির (বার্ষিক উন্নয়ন তহবিল) অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরিয়ান এন্টারপ্রাইজ’ এ নির্মাণ কাজ বাস্তবায়ন করে। তবে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সড়ক উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। গত ৪ মার্চ সড়কের ভিস্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম।

স্থানীয় ব্যবসায়ী আলী হোসেন বলেন, যানবাহন চলাচল শুরুর আগেই যদি রাস্তায় ফাটল ধরে, তাহলে বুঝতে হবে কাজে ত্রুটি রয়েছে। আমরা টেকসই রাস্তা চাই, বারবার সংস্কার নয়। সিএনজি চালক আলাল মিয়া বলেন, এখনই ফাটল ধরলে সামনে বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।সরকারের এত টাকা খরচ হলেও কাজের মান না থাকলে এর কোনো মূল্য নেই।এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, নির্মাণকাজে অনিয়মের পেছনে সংশ্লিষ্টদের গাফিলতি থাকতে পারে। তারা শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশের অভিযোগও তুলেছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/দৌলাতদিয়াড়ে-লাঠিয়াল/

তবে অভিযোগ অস্বীকার করে সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। প্রচণ্ড রোদের কারণে সড়কের কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। ইতোমধ্যে মেরামতের কাজ চলছে। শ্রীপুর পৌরসভার প্রধান প্রকৌশলী শাহেদ আখতার বলেন, এটি বড় ধরনের ফাটল নয় বরং হেয়ারলাইন ক্র্যাক। রোদের তাপের কারণে এমনটি হতে পারে। কিউরিং শেষ হলে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া হবে। নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের সুযোগ নেই, কারণ রেডিমিক্স কংক্রিট ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/কুষ্টিয়া-অঞ্চলে-তাপ-প্র/

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরিয়ান এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, তিনি বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঁইয়া বলেন, বিষয়টি জেনেছি। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ত্রুটি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে সংসদ সদস্য ডা. এসএম রফিকুল ইসলাম বলেন, উন্নয়নকাজে অনিয়ম বা দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

সড়ক উদ্বোধনের আগেই ফাটল, নতুন রাস্তায় পুরাতন দুর্নীতি

আপডেট সময় : ০১:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬