ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

গাজীপুরে ৫টি ঘোড়ার মাংসসহ জনতার হাতে এক ব্যক্তি আটক

দীল আফরোজা, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা ২নং সিএন্ডবি বাজারে পাঁচটি ঘোড়ার জবাইকৃত মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় অভিযুক্ত ডালিম মিয়া (৪২)কে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি ঘোড়ার জবাইকৃত মাংস, মাথা ও অন্যান্য বর্জ্যও উদ্ধার করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/দর্শনায়-মাথাভাঙ্গা-নদী/

স্থানীয়রা জানান, দুপুরের দিকে একটি পিকআপ ভ্যানে করে পাঁচটি ঘোড়ার মাংস ঢাকায় পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে তারা নজরদারি চালান। পরে মাথা ও বিভিন্ন অংশ বস্তায় ভরে সরিয়ে ফেলার সময় হাতেনাতে ডালিম মিয়াকে আটক করা হয়। অভিযুক্ত ডালিম মিয়া দাবি করেন, তার এক আত্মীয় বরিশালে মাংসের ব্যবসা করেন। তিনি জামালপুর থেকে পাঁচটি ঘোড়া কিনে গত মধ্যরাতে নিয়ে আসেন। পরে সেগুলো জবাই করে মাংস দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/সিরাজগঞ্জে-অটোচালককে-গলা/

এদিকে অভিযুক্তের স্ত্রী মাজেদা বেগম বলেন, তার ছোট বোনের স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনিই ঘোড়া এনে জবাই করেছেন। ময়লা-আবর্জনা ফেলার সময় স্থানীয়রা তাদের আটক করেন। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে ৫টি ঘোড়ার মাংসসহ জনতার হাতে এক ব্যক্তি আটক

আপডেট সময় : ০২:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬