‘দুলাভাই চলে যাবে নাকি?’: সিলেটে তারেক রহমানের রসিকতা
- আপডেট সময় : ০৪:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সিলেট সফরে গিয়ে শ্বশুরবাড়ির এলাকার লোকজনের সঙ্গে হাস্যরস করে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই চলে যাবে। কথা বলব না যাব? কথা বলতে হলে চুপ করতে হবে।” তার এই মন্তব্যে উপস্থিতদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়।
শনিবার (২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে একদিনের সরকারি সফরে সিলেটে পৌঁছে বৃষ্টির মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/২৪-ঘণ্টায়-হাম-উপসর্গে-৪-জ/
সফরে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। সমাবেশে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কল্যাণে কাজ করবে এবং সরকারের জবাবদিহি জনগণের কাছেই। তিনি আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে সুবিধাভোগীদের কাছে তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া বন্ধ কারখানা চালুর উদ্যোগ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।























