অর্ধ-বার্ষিক সাধারণ সভায় উন্নয়ন প্রত্যাশা, “আমরা আলমডাঙ্গার সন্তান” সংগঠনের কার্যক্রম মূল্যায়ন ও নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে
অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা আলমডাঙ্গার সন্তান”-এর অর্ধ-বার্ষিক সাধারণ সভা গত শনিবার (০২ মে ২০২৬) ঢাকার মহাখালীর জাহাঙ্গীর গেট এলাকায় অবস্থিত ক্যাপ্টেন’স ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
সভায় প্রধান আলোচ্য বিষয় হিসেবে সংগঠনের বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এতে অর্জিত সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সংগঠনটি ইতোমধ্যে সামাজিক ও মানবিক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে, তবে কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনায় আলমডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রবাসী ও দেশীয় সদস্যদের সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/কুলাউড়া-থানায়-এসপিকে-ঘ/
সভায় একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান মোল্লা গ্রুপের চেয়ারম্যান মো. সহিদুল হক মোল্লা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত হন সুইট এগ্রোভেট লিমিটেডের মো. মনজুরুল হুদা। এছাড়া উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয় অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, যুগ্ম-সচিব প্রকৌশলী মো. আমিনুর রহমান, যুগ্ম-সচিব মো. রুহুল আমিন, মীর আবু তৌহিদ, অতিরিক্ত কর কমিশনার মো. রেজওয়ানুল আবেদ (তুষার), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল কুদ্দুস শিপন এবং অধ্যাপক ড. খন্দকার শরিফুল ইসলামকে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/মহান-মে-দিবসে-কুলাউড়ায়/
এছাড়া সংগঠনের কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মীর আব্দুল মতিন চৌধুরী স্বপন, সহ-সভাপতি হিসেবে হাবিবুর রায়হান আসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান আব্দুল্লাহ আল মামুন সোহেল। সভায় বক্তারা আলমডাঙ্গা উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে “আমরা আলমডাঙ্গার সন্তান” সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে। অনুষ্ঠানের শেষে আলমডাঙ্গার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।





















