ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: চুয়াডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি তার বক্তব্যে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের বিকল্প নেই। সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।তিনি আরও বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই দেশের কৃষি উৎপাদনের মূল চালিকাশক্তি। তাদের সহায়তা দিলে উৎপাদন বাড়বে, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।” তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এই কর্মসূচির আওতায় নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত মানের উফশী আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে আউশ মৌসুমে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের হাতে প্রতীকীভাবে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: চুয়াডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৩:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬