ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে: এমপি রুহুল আমিন

আলী আকবর, চুয়াডাঙ্গা, দর্শনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকাল ৫টায় দর্শনা প্রেসক্লাব ও দর্শনা সাংবাদিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি দর্শনা প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে দর্শনা-মুজিবনগর সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সাহসিকতার সঙ্গে পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরেন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/04/কুষ্টিয়ায়-আন্তর্জাতিক/

তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে পড়বে। মানবাধিকার প্রতিষ্ঠায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য।” এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আওয়াল হোসেন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক নেতা মোঃ জাহিদুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান রনিসহ অন্যান্য স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/04/সদর-হাসপাতালে-নতুন-আরএমও/

বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে। তারা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতসহ পেশাগত পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি দর্শনা অঞ্চলে সাংবাদিকদের মধ্যে সচেতনতা ও পেশাগত দায়িত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে: এমপি রুহুল আমিন

আপডেট সময় : ১২:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬