আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জামজামি খামারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/ত্রিপুরায়-বিএসএফের-গুলি/
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার জামজামি পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ ফিরোজ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানাধীন ১০নং জামজামি ইউনিয়নের জামজামি খামারপাড়া গ্রামের মোঃ মাসুদের চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে মোঃ সিজাব (১৯) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি জামজামি খামারপাড়া গ্রামের মোঃ মানোয়ার হোসেনের ছেলে।এ সময় তার কাছ থেকে ১১ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১১টা ১৫ মিনিটে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/মাগুরায়-শালিখায়-৫-বছরে/
পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদক বিক্রয়, সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত আরও দুইজন সহযোগী এবং অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন আসামী রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-১১, তারিখ ০৯/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।স্থানীয়দের দাবি, মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।




















