ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

চুয়াডাঙ্গায় শুরু হলো দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুদে ফুটবলারদের প্রাণবন্ত অংশগ্রহণ, দর্শকদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬”।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/হজযাত্রীদের-সম্মানে-মক্ক/

সোমবার (১১ মে) সকালে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরাতন স্টেডিয়াম পরিণত হয় এক মিলনমেলায়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংগীত পরিবেশন, খেলোয়াড়দের শপথ পাঠ এবং বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। তিনি শিক্ষার্থীদের মোবাইল ও অনলাইন নির্ভরতা কমিয়ে মাঠমুখী হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/চুয়াডাঙ্গায়-নতুন-কুঁড/

টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচে খুদে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে ছিল সমর্থকদের করতালি, উল্লাস ও আনন্দধ্বনি।
আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন। দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় শুরু হলো দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আপডেট সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬