মোহাম্মদপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা
- আপডেট সময় : ০৪:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে জানা গেছে। রোববার সকাল ৮টার দিকে আসাদগেট–মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে এই মিছিল হয়। স্থানীয়দের দাবি, এতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/17/গাজীপুর-কাপাসিয়ায়-জাল/
প্রত্যক্ষদর্শীরা জানান, আড়ংয়ের সামনে থেকে একটি ব্যানার নিয়ে মিছিল শুরু হয়। পরে আশপাশের এলাকা থেকে আরও কিছু লোক এতে যোগ দেয়। মিছিলটি মিরপুর রোড হয়ে আসাদগেটের দিকে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/17/চাঁদাবাজি-ও-জমি-দখলে-বেপর/
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসবাহউদ্দিন বলেন, হঠাৎ করেই এই মিছিল বের করা হয়। তবে মিছিল শেষ হওয়ার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়।




















