ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। সোমবার (১৮ মে) রাত ৮টা ৫০ মিনিটের দিকে কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় আন্দারমানিক নদীর ওপর নির্মিত কলাপাড়া ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মুকুল খান (৪৭)। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট ইউনিয়নের আটটাকি ২ নম্বর ওয়ার্ড এলাকার মৃত্তিকা ব্যবসায়ী পরিচয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে তথ্য পাওয়া গেছে। তার পিতার নাম মোঃ সোবহান খান।

পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানায় কর্মরত এসআই (নিঃ) জাহিদুল ইসলাম জয় সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কলাপাড়া ব্রিজ এলাকায় এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া ব্রিজ ও আশপাশের এলাকা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের জন্য আলোচিত। বিশেষ করে সন্ধ্যার পর সেখানে মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যায়। পুলিশের নিয়মিত অভিযানের ফলে সাম্প্রতিক সময়ে এসব অপরাধ অনেকাংশে কমে এলেও এখনও কিছু চক্র সক্রিয় রয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর অবস্থান অত্যন্ত জরুরি। তারা কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০১:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬